বিনোদন

করোনায় প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী হিলারি

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে এবার হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ প্রাণ হারালেন। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর।

ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিমের মৃত্যুর খবর নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

অ্যালেক্স লিখেছেন, "গত সপ্তাহে করোনাভাইরাসে আমার ধর্মমাতা জনপ্রিয় অভিনেত্রী হিলারি হিথ মারা গেছেন। তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সফল তিনি।"

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়।

ইংল্যান্ডের লিভারপুলে হিলারির জন্ম। তার হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি করেছিলেন হিলারি। অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোযোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা দান করে গেছেন।

করোনাভাইরাসে একের পর এক মৃত্যুর সংবাদে বিশ্ব বিনোদনে নেমে এসেছে শোকের ছায়া। আর দর্শকদের মনে দাগ কেটে যাচ্ছে এসব দুঃসংবাদে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা