বিনোদন

দৃষ্টিশক্তি হারাতে বসেছেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক:

বলিউডের কিংবদন্তি অভিনেতা 'মেগা স্টার' অমিতাভ বচ্চনের দৃষ্টিশক্তি ক্ষয়ে যাচ্ছে। সবকিছু দেখছেন ঝাপসা। এমনকি অন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন এই বর্ষীয়ান অভিনেতা।

অমিতাভ বচ্চন তার ব্যক্তিগত ব্লগে লিখেছেন, ‘চোখগুলো ঝাপসা দেখছে। এমনকি সবকিছু দু’টি করে দেখছে। বেশ কয়েকদিন ধরে আমি নিজেই বুঝতে পারছি, অন্ধত্বের দিকে এগোচ্ছি। আমার শরীরে অগণিত সমস্যার মধ্যে এটাও যোগ হতে যাচ্ছে ‘

৭৭ বছর বয়সী এই মহাতারকা অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েছেন। স্মৃতির রাস্তা ধরে স্মরণ করেছেন, ছোটবেলা চোখে আঘাত লাগলে তার মা কীভাবে তার যত্ন করতেন।

তিনি লেখেন, ‘মা তার শাড়ির আঁচল পেচিয়ে বলের মতো বানাতেন। তারপর মুখের গরম বাতাস দিয়ে উষ্ণ করে সেটা চোখের ওপর আলতো করে চেপে ধরতেন। তাতেই বাজিমাত হয়ে যেত। মুহূর্তেই চোখে আরাম পেতাম। এখন সেই প্রক্রিয়াই অনুসরণ করলাম। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চোখে চেপে নিলাম।’

তবে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এরপর ‘বিগ বি’ জানান, ডাক্তার নিশ্চিত করেছেন তিনি অন্ধ হয়ে যাবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘণ্টায় ঘণ্টায় ড্রপ দিচ্ছেন চোখে। কম্পিউটারের স্ক্রিনের সামনে খুব বেশি সময় কাটানো হয়ে গেছে তার। চোখগুলো খুব ক্লান্ত।
সবশেষে বচ্চন এটাও বলেন, ‘আর হ্যাঁ, আমার বৃদ্ধা মায়ের প্রযুক্তি কাজে লেগেছে। এখন বেশ দেখতে পাচ্ছি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা