বিনোদন

স্বীকৃতি নয়, সম্মানী পেলেন গেন্দা ফুলের গীতিকার

সান নিউজ ডেস্ক:

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে সম্মানী পেলেন বড় লোকের বিটি লো’ গানটি নতুন করে ‘গেন্দা ফুল’ শিরোনামে গাওয়া গানটির গীতিকার রতন কাহার। তাকে পাঁচ লাখ রুপি সম্মানী পাঠিয়েছেন বলিউড র‌্যাপার বাদশা।

সোমবার দুপুরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বীরভূম শাখায় রতন কাহারের অ্যাকাউন্টে সম্মানীর এই অর্থ জমা হয়েছে।

রতন কাহারের ব্যাংক অ্যাকাউন্টে ৫ লাখ রুপির চেক জমা হলেও সনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউবে গানটির ক্রেডিট লাইনে গীতিকারের জায়গায় এখনো লেখা আছে ‘বেঙ্গলি ফোক’!

সম্মানীর অর্থ পেয়ে খুশি হলেও স্বীকৃতি না পাওয়ায় কষ্টা রয়েই গেছে রতন কাহারের। সংবাদ মাধ্যমকে তিনি বললেন, ‘নাম না দেওয়ার বিষয়টা তো জানতাম না! এমনটা যদি এখনো হয়ে থাকে, তা মোটেও ঠিক করেনি। আমি তো আসলে স্বীকৃতিটাই বেশি চেয়েছি।

২৬ মার্চ সনি মিউজিকের ব্যানারে বলিউড র‌্যাপার বাদশার সংগীতায়োজনে রতন কাহারের লেখা ‘বড় লোকের বিটি লো’ গানটি নতুন করে ‘গেন্দা ফুল’ শিরোনামে প্রকাশিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ছয়টা পর্যন্ত গানটির ইউটিউব ভিউ হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ৬৮০।

শুরু থেকেই গানটিতে গীতিকার হিসেবে নিজের নামটি না দেখায় কষ্ট পান গীতিকবি রতন কাহার। বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে নিজের অনুভূতির কথাও বলেন তিনি।

মুক্তির পর থেকেই আলোচিত র‌্যাপার বাদশার গেন্দা ফুল। একই সঙ্গে সমালোচনার শিকার হতে হয় বাদশাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বড়লোকের বিটি লো’ গানটি বাংলার শিল্পী রতন কাহারের সৃষ্টি। অথচ তাঁর নাম উল্লেখ নেই কোথাও। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ গেন্দা ফুল গান এবং রতন কাহার প্রসঙ্গে বাদশা বলেন, এই গান যে রতন কাহারের লেখা, সেটা তিনি জানতেন না। এর আগে বহুবার এই গান তিনি শুনেছেন এবং ইউটিউবে এই গানের বহু রিমেকও রয়েছে। সব ক্ষেত্রেই শুধু উল্লেখ রয়েছে, এটি ‘বাংলার লোকগীতি’।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা