বিনোদন

করোনা মুক্ত কণিকা কাপুর

বিনোদন ডেস্ক:

অবশেষে বলিউড গায়িকা কণিকা কাপুর মুক্ত হলেন করোনাভাইরাস বা কোভিড-১৯ থেকে। তার শরীরে পঞ্চম টেস্টে পাওয়া যায়নি করোনাভাইরাস। করোনা থেকে মুক্তি পেলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত এই গায়িকাকে থাকতে হবে হাসপাতালে।

কণিকা কাপুর প্রসঙ্গে তার চিকিৎসক ডা. আর কে ধীমান বলেন, কণিকার শরীরে ভাইরাসের আর কোনো লক্ষণ নেই। তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন স্বাভাবিকভাবেই খাচ্ছেন।

তিনি আরও জানান, পরপর দুইবার কণিকার করোনার ফলাফল নেগেটিভ এলে তাকে সম্পূর্ণ বিপদমুক্ত ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত এই তারকার চিকিৎসা চলবে।

লন্ডন থেকে ভারত ফেরার পর লখনৌতে কণিকার পরীক্ষা করা হলে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই সংগীত শিল্পী ভারত ফিরে শতাধিক মানুষের পার্টিতেও গান গেয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, লন্ডন থেকে ফেরার পথে বিমানবন্দরেই কেন তার পরীক্ষা করা হয়নি!

তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

গত ২০ মার্চ তার শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরপর চারবার টেস্ট করার পর ‘বেবি ডল’খ্যাত এই গায়িকার করোনা পজেটিভ আসে। তবে শেষ পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা