বিনোদন

করোনা ফান্ডে কোহলি-আনুশকা দিলেন ৩ কোটি রুপি

বিনোদ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসছেন অনেকেই। এবার সেই কাতারে যুক্ত হলেন কোহলি ও আনুশকা।

সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করোনা ফান্ডে অনুদান দেয়ার কথা জানিয়েছেন কোহলি।

তবে এবার তিনি একা নন, স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে মিলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর করোনা ফান্ডে দান করার কথা জানিয়েছেন কোহলি।

এরই মধ্যে শচিন টেন্ডুলকার ৫০ লাখ, সুরেশ রায়না ৫২ লাখ, অজিঙ্কা রাহানে ১০ লাখ, এমনকি ১৬ বছরের রিচা ঘোষও দিয়েছেন ১ লাখ রুপির অনুদান। অনুদান দিয়েছেন বলিউড বাদশাগ শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় খান্না সহ অনেকেই।

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় নিয়মিতই সচেতনতামূলক বার্তা দিচ্ছিলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তবে তার কোনো অনুদানের খবর পাওয়া যাচ্ছিল না। যার ফলে সমালোচকরা পেয়ে বসেছিল দারুণ এক সুযোগ।

টুইটারে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমি এবং আনুশকা নিজেদের সমর্থন জানাচ্ছি। সাধারণ মানুষের কষ্ট দেখে মন ভেঙে যাচ্ছে আমাদের। আশা করি আমাদের এই অনুদান কোনোভাবে দেশের মানুষের কষ্ট দূর করতে কাজে আসবে। ভারত লড়ছে করোনার বিরুদ্ধে।

বলিউড ভিত্তিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কোহলি-আনুশকা দম্পতির করোনা ফান্ডে দানকৃত অর্থের পরিমাণ ৩ কোটি রুপি। তবে সঙ্গতকারণেই সেটি প্রকাশ করেননি কোহলি ও আনুশকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা