বিনোদন

প্রযোজক ও পরিচালক মতিউর রহমান পানু আর নেই

বিনোদন প্রতিবেদক:

দেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র অন্যতম প্রযোজক ও প্রখ্যাত ছবি নির্মাতা মতিউর রহমান পানু আর বেঁচে নেই।

উত্তরার নিজ বাসায় ২৪ মার্চ মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মতিউর রহমান পানুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

বয়সের শেষ দিকে এসে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

খোরশেদ আলম খসরু বলেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে এই গুণী মানুষটির প্রতি সম্মান জানাচ্ছি। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পানুর যাত্রা শুরু হয়। এরপর তিনি পরিচালনায় আসেন। তার পরিচালনায় প্রশংসিত চলচ্চিত্রের মধ্যে আছে ‘আপন ভাই’, ‘নাগ মহল’, ‘নির্দোষ’, ‘সাহস’, ‘মান মর্যাদা’, ‘নির্যাতন’, ‘সাথী’, ‘বেদের মেয়ে জোসনা’(ভারত) , ‘মনের মাঝে তুমি’।

তবে প্রযোজক হিসেবে আরও সফল তিনি। বাংলাদেশের ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র অন্যতম প্রযোজক পানু। বন্ধু আব্বাস উল্লাহ সিকদারের সঙ্গে ছবিটি প্রযোজনা করেন তিনি।

তার প্রযোজিত সিনেমার তালিকায় রয়েছে ‘নির্যাতন’, ‘গাড়িয়াল ভাই’, ‘রঙ্গিলা’, ‘নসিমন’ (বাংলাদেশ), ‘বৌমার বনবাস’ (ভারত), ‘মনের মাঝে তুমি’ (যৌথ প্রযোজক আব্বাস উল্লাহ সিকদার), ‘মোল্লা বাড়ীর বউ’, ‘ডাক্তার বাড়ী’ ও ‘ওরে সাম্পানওয়ালা’ প্রভৃতি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা