বিনোদন

১৫ নভেম্বর শমী কায়সারের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি।

এ জন্য ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

২০১৯ সালের ২৫ নভেম্বর বাদী স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাচান পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি পিটিশন দেন। নারাজি শুনানি শেষে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

গত বছরের ৩০ এপ্রিল স্টুডেন্ট জার্নাল বিডি’র সম্পাদক নুজহাতুল হাসান অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির এই মামলাটি দায়ের করেন। ওই দিনই আদালত মামলাটি আমলে নিয়ে রমনা থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এজাহারে বলা হয়, গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’ এর উদ্বোধনকালে মিডিয়া কর্মীসহ সরকারি ঊধ্বর্তন কর্মকর্তা ও সেলিব্রেটি ব্যক্তিসম্পন্ন মানুষের উপস্থিতিতে শমী কায়সার তার দুটি স্মার্ট ফোন হারিয়ে যায় বলে অভিযোগ করেন।

এরপর সেখানে শমী কায়সার উপস্থিত সাংবাদিকদের চোর বলেন। একপর্যায়ে শমী কায়সার আধা ঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান এবং শমী কায়সারের নির্দেশে তার নিরাপত্তাকর্মীরা মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেন।

ওই ঘটনার সময় বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধারণকৃত ভিডিও বিভিন্ন ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়া একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

এজাহারে আরও বলা হয়, সাংবাদিকদের বিষয়ে শমী কায়সারের এমন মন্তব্য দেশের সমস্ত সাংবাদিক গোষ্ঠীসহ সমাজের অন্যান্য মহলের জন্য মানহানিকর এবং অপমানজনক। তার এমন আচরণের প্রচার-প্রসার ও অনলাইনে বিরাজমান থাকায় বাদী ও সাংবাদিক গোষ্ঠীর অপূরণীয় ক্ষতি হয়েছে। এতে ১০০ কোটি টাকার মান সম্মান নষ্ট হয়েছে বলে বাদী মামলায় দাবি করেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা