বিনোদন

শাড়িতে ‌‘মুগ্ধতা ছড়াচ্ছে’ এভ্রিল

বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। নানা ঘটনা ও বিতর্কের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি হলেও আপন মহিমায় এগিয়ে চলেছেন তিনি। মডেলিং, অভিনয় দিয়ে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যস্ত এভ্রিল।

চলতি বছরের মার্চ মাস থেকে লকডাউনের কারণে দীর্ঘ দিন শুটিংয়ের বাইরে ছিলেন। জুন মাসের মাঝামাঝি সময়ে একটি নাটকের মাধ্যমে শুটিংয়ে ফেরেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এভ্রিল। নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি। এবার মডেল-অভিনেত্রীর শাড়িতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যা মুগ্ধতা ছড়াচ্ছে।

এভ্রিল ১৯৯০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। হাইস্পিড বাইকার হিসেবে এভ্রিলের সুখ্যাতি রয়েছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই চট্টগ্রামে ‘লেডি বাইকার’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

১৪ বছর বয়সে চাচার কাছ থেকে বাইক চালানো শিখেন। পরে বাইক চালানোয় অভিজ্ঞ হয়ে ওঠেন। নারী বাইকারদের কাছে অনুকরণীয় তিনি। চলতি মাসের শুরুর দিকে নতুন একটি মোটরসাইকেল কিনেছেন এভ্রিল। আর সেই মোটরসাইকেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন- ‘নতুন প্রেমিক।’

ভক্তদের নজর কাড়তে বেশ সিদ্ধহস্ত তিনি। মাঝে মধ্যেই বিতর্কের জন্ম দেন এভ্রিল। সম্প্রতি ধূমপানের ছবি পোস্ট করে আলোচনায় এসেছিলেন। এর আগে সুইম স্যুট পরে সমালোচনার মুখে পড়েছিলেন।

ফেসবুকে এভ্রিলের ফলোয়ার সংখ্যা আড়াই লাখের বেশি। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ৩ লাখ। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ছবি পোস্ট করে থাকেন এভ্রিল। আর তা দেখার জন্য মুখিয়ে থাকে তার ভক্তগণ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা