বিনোদন

নতুন কিস্তিতে ফিরছেন ডক্টর স্ট্রেঞ্জ

বিনোদন ডেস্ক :

সিনেমা প্রেমিদের জন্য সুখবর এবারের কিস্তিতে বেনেডিক্ট কাম্বারব্যাচের সঙ্গে চমক হিসেবে যোগ দিচ্ছেন জনপ্রিয় টিভি সিরিজ ‘বেবি-সিটার্স ক্লাব’ তারকা জোচিটল গোমেজ।তবে এই বিষয়ে অফিসিয়ালি কোনো মন্তব্য করতের রাজি হয়নি মার্ভেল। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেল কমিকসের মার্কিন অ্যাকশনধর্মী এই চরিত্রের সিরিজটির নতুন কিস্তি নির্মাণ হতে যাচ্ছে।আবারো ফিরছেন সুপারহিরো ‘ডক্টর স্ট্রেঞ্জ’।

ডেডলাইন তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘দ্য বেবি-সিটার্স ক্লাব’ থেকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যাচ্ছেন গোমেজ। বেশ কিছুদিন আগেই তাদের মধ্যে কয়েক দফা আলোচনা হয় সিনেমাটি নিয়ে।সিনেমার নতুন পরিচালক স্যাম রায়মি এবারের কিস্তির জন্য অনেক আগে থেকেই গোমেজকে চিন্তা করে রেখেছিলেন বলে জানা গেছে।তবে অন্যান্য জায়গায় তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হচ্ছে না বলে দাবি করছে ডেডলাইন। এবারো সিনেমাটিতে থাকছেন বেনিডিক্ট ওয়াং, চিওয়েল ইজিওফরও, নেমেসিস কার্ল মোরডো, লিজাবেথ ওলসেনকে স্কারলেট উইচ।

অপরদিকে মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইগ জানান, ‘প্লটের বিশদ বিবরণ এবং গোমেজের চরিত্রটি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা স্পাইডার-ম্যানের চিত্রগ্রহণ শেষ হওয়ার পরে এই সিনেমাটি নিয়ে কাজ শুরু করবো।করোনার কারণে আমাদের বেশ কিছু সিনেমা আটকে রয়েছে। তাই বর্তমানে আমাদের লক্ষ্য, আমরা যেন আটকে থাকা সিনেমাগুলো তাড়াতাড়ি মুক্তি দিতে পারি।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা