বিনোদন

দাদাগিরি থেকে সৌরভ, দিদি নম্বর ওয়ান থেকে রচনার বিদায় 

বিনোদন ডেস্ক

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করা সৌরভ গাঙ্গুলীর জায়গায় এবার দায়িত্ব নিচ্ছেন অভিনেতা দেব। বেশ কয়েকদিনের জল্পনার পর বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

অন্যদিকে দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ওয়ান-এর নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন যাত্রা শুরু করছি।’

এরই মধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় ‘দাদাগিরি’র নতুন পর্বের প্রচারণার দৃশ্য ধারণ করেছেন দেব। তবে সেই ছবি ও ভিডিও এখনো প্রকাশ করা হয়নি।

দীর্ঘদিন সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় জনপ্রিয় হয়ে ওঠা এই অনুষ্ঠানে দেব কতটা নতুনত্ব আনতে পারবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি ‘দাদাগিরি’তে দেবের নতুন রূপ কেমন হবে, তা জানার আগ্রহও দেখা গেছে ভক্তদের মধ্যে।

তবে দিদি নম্বর ওয়ান শো থেকে রচনার সরে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে কোনও রাজনৈতিক সমীকরণ জড়িয়ে রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ-কেউ। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে, চ্যানেলের বিবৃতির জন্য অপেক্ষা করতে হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা