বিনোদন

তবে কি বেজে উঠছে সুইফট টেলরের বিয়ের সানাই?  

বিনোদন ডেস্ক

বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা যুগলদের একজন মার্কিন পপ সেনসেশন টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসি। দীর্ঘদিনের সম্পর্ক, বাগদান এবং ভক্তদের অপেক্ষার পর এবার নতুন করে জোর গুঞ্জন উঠেছে। খুব শিগগিরই কি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা?

গুঞ্জনের কেন্দ্রবিন্দু এবার নিউ ইয়র্ক সিটি। স্টেডিয়াম বুকিং, রাস্তা বন্ধের আবেদন, হোটেলে রুম সংরক্ষণ সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামী ২ থেকে ৪ জুলাই পর্যন্ত একটি বিশেষ অনুষ্ঠানের জন্য বুকিং এবং আশপাশের সড়ক আংশিক বন্ধ রাখার অনুমতি চাওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়।

শুধু তাই নয়, নিউ ইয়র্ক সিটি হলের মুখপাত্র ডোরা পেকেচ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে এ ধরনের বিশেষ অনুমতির আবেদন জমা পড়েছে। যদিও ওই আয়োজনের সঙ্গে টেলর–কেলসির নাম আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়নি।

বিভিন্ন সূত্রের দাবি, সম্ভাব্য এই আয়োজন দুই দিনব্যাপী হতে পারে। প্রথম দিনের অনুষ্ঠান তুলনামূলক ব্যক্তিগত ও সীমিত পরিসরের হলেও দ্বিতীয় দিনের আয়োজন হতে পারে বড় আকারের, যেখানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। তারকাদের পরিবেশনাও থাকতে পারে বলে আলোচনা রয়েছে।

এদিকে ট্রাভিস কেলসির দল ‘কানসাস সিটি চিফস’-এর কয়েকজন খেলোয়াড় দ্বিতীয় দিনের অনুষ্ঠানকে ঘিরে টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলে থাকার ব্যবস্থা করেছেন বলেও খবর প্রকাশ হয়েছে।

অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান উইনিক প্রোডাকশনস জুন মাসের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেয়। সেখানে কয়েকশ অতিথির উপস্থিতি এবং স্টেডিয়ামের বাইরে বিশেষ অস্থায়ী কাঠামো নির্মাণের অনুমতিও চাওয়া হয়েছে।

তবে এতসব আলোচনার মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় হলো টেলর সুইফট কিংবা ট্রাভিস কেলসির পক্ষ থেকে এখনও বিয়ের তারিখ বা আয়োজন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সবকিছু এখনো জল্পনার পর্যায়েই রয়েছে।

এর আগে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানী এক বক্তব্যে ইঙ্গিতপূর্ণভাবে টেলর সুইফটের বিয়ের প্রসঙ্গ তুলে আলোচনার জন্ম দেন। বিশ্বকাপসহ বড় আয়োজনের প্রসঙ্গে তিনি বলেন, শহরটি বড় আয়োজনকে স্বাগত জানাতে প্রস্তুত।

গত আগস্টে বাগদানের ঘোষণার পর থেকেই এই তারকা যুগলের বিয়ে কবে, কোথায় এবং কীভাবে হবে তা নিয়ে ভক্তদের কৌতূহল যেন থামছেই না। এখন দেখার বিষয়, জুলাই কি সত্যিই হয়ে ওঠে টেলর ও কেলসির নতুন অধ্যায়ের সূচনা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা