বিনোদন

সর্বকালের সেরা গিটারিস্ট এডি ভ্যান আর নেই

বিনোদন ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন এক সময়ের মাইকেল জ্যাকসনের সহশিল্পী বিশ্বখ্যাত এই গিটারিস্ট। গিটারের জাদুকর হিসেবে পরিচিত এডি ভ্যান হ্যালেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।

‘ভ্যান হ্যালেন’ রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা এই মার্কিন গিটারিস্ট বহুদিন ধরে ক্যান্সারে ভুগে মঙ্গলবার (৬ অক্টোবর) পৃথিবী ছেড়ে চলে গেছেন।
তার ছেলে উলফ ভ্যান হ্যালেনের টুইটারে পোস্ট থেকে সংবাদ সংস্থা সিএনএন-সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে।

উলফ ভ্যান হ্যালেন লেখেন, “ভগ্ন হৃদয়ে জানাচ্ছি আমার বাবা আর নেই। মঞ্চের বাইরে কাটানো তার সঙ্গে প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য উপহার।”

২০০৯ সালে এডি ভ্যান হ্যালেন অভিনেত্রী ভ্যালেরি বার্টেনেলিকে বিয়ে করেন।

বার্টেনেলি টুইট করেন, “৪০ বছর আগে এই গিটার জাদুকরের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার জীবন পাল্টে যায়। এতগুলো বছল ফুসফুসের ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে যে চলে গেলেও তার আত্মার শান্তি কামনা করি।”

এডি ভ্যান হ্যালেনের পুরো নাম এডওয়ার্ড লজউইজক ভ্যান হ্যালেন। তার ভাই অ্যালেক্স ভ্যান হ্যালেনের সঙ্গে তরুণ বয়স থেকেই গিটার বাজানো শুরু করেন। তবে নিজের নামে ব্যান্ড প্রতিষ্ঠা করেন কণ্ঠ শিল্পী ডেভিড লি রথের সঙ্গে পরিচিত হওয়ার পর।

চার দশক ধরে রথ এবং এই গিটারের জাদুকর ১২টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন। তার বিভিন্ন অ্যালবাম প্লাটিনাম খেতাব পেয়েছে। তবে কণ্ঠ শিল্পী হিসেবে ঘুরে ফিরে এসেছেন রথ থেকে স্যামি হ্যাগার, গ্যারি শ্যারন আবার হ্যাগার তারপর আবার রথ।

‘রানিং উইথ দ্য ডেভিল’, ‘পানামা’, ‘হট ফর টিচার’, ‘হোয়াই ক্যান্ট দিস বি লাভ?” গানগুলোতে যেমন ছিল বিদ্যুতের চমক তেমনি ‘জাম্প’ ছিল ১৯৮৪ সালে পপ শীর্ষ তালিকায় একমাত্র গান।

মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ এবং ‘থ্রিলার’ গানের তার গিটারের কারুকাজের জন্যও এই সংগীত শিল্পী বিখ্যাত হয়ে আছেন।

বাজানোর ঢংয়ে কোনো রকম মিল না থাকলেও আরেক গিটারের জাদুকর এরিক ক্ল্যাপ্টনের গিটার বাজানোর থেকেই ছয় তারে সুর তুলতে উদ্বুদ্ধ হয়েছিলেন ভ্যান হ্যালেন।

সংগীতজ্ঞ ভ্যান হ্যালেন ছিলেন একাধারে গীতিকার, প্রযোজক ও উদ্ভাবনী গিটারিস্ট। ১৯৫৫ সালে নেদারল্যান্ডসে তার জন্ম। ১৯৭২ সালে আমেরিকান রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। তার সঙ্গে ছিলেন তার ভাই ও ড্রামার অ্যালেক্স ভ্যান হ্যালেন, ব্যাসিস্ট মার্ক স্টোন ও গায়ক ডেভিড লি রোথ। দু’হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিং করার জন্য তিনি অসম জনপ্রিয় ছিলেন।

২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা