বিনোদন

ঢাকাই চলচ্চিত্র, নাটক এবং সংগীতাঙ্গনের ৬৫ শিল্পী নজরদারিতে

সম্প্রতি দেশের বেশ কয়েক জন শিল্পীর আয়কর ফাঁকির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এদের মধ্যে নাটকের শিল্পীদের সংখ্যাই বেশি। প্রকাশিত সংবাদে দাবি করা হয়, সম্প্রতি কয়েকজন অভিনেতা বিএনপির এক নেতার ইউটিউব চ্যানেলের সঙ্গে মিলে সিন্ডিকেট গড়ে তাদের পারিশ্রমিক বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এনবিআর সন্দেহের তীর ঢাকাই চলচ্চিত্র, নাটক এবং সংগীতাঙ্গনের ৬৫ শিল্পীর দিকে। তাদের সবার বিরুদ্ধেই রয়েছে কর ফাঁকিসহ বিদেশে টাকা পাচারের অভিযোগ। এনবিআরের পাশাপাশি অভিযুক্ত শিল্পীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনও তদন্তে নামছে বলে খবর।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র জানায়, কিছু শিল্পীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ আছে। যারা ভারতসহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডায় কোটি কোটি টাকা পাচার করেছেন। অনেকেই প্রতি বছর একাধিক বার বিদেশ ভ্রমণে গিয়ে বিপুল অংকের অর্থ খরচ করেন। এমন কিছু অভিনয়শিল্পী আছেন, যারা একদমই আয়কর দেন না। অথচ নিজেরা দামী গাড়ীতে চড়েন, বিলাসী জীবন যাপন করেন। ঢাকায় তাদের কারো কারো কোটি টাকা মূল্যের ফ্ল্যাট আছে।

সূত্রটি বলছে, মাঝারি সারির একজন অভিনয়শিল্পী দৈনিক দশ হাজার টাকা আয় করলেও তাদের প্রতিমাসে গড়ে আড়াই থেকে তিন লাখ টাকা আয়। যাদের এক পর্বের নাটকে কাস্ট করা হয় না বা যাদের বাজার পড়ে যায়, তারা ধারাবাহিক নাটকে নিয়মিত হন। যদিও তখন তাদের পারিশ্রমিক কমে যায়। তবু মাসে ২০ দিন কাজ করতে পারলে তারা বছরে ৮-১০ লাখ টাকা আয় করেন। কিন্তু তাদের কেউই আয়কর রিটার্নের ১০ ভাগের একভাগও দেখান না।

আবার মাঝারি সারির এমন কিছু নারী অভিনয়শিল্পী আছেন, যাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান মিলিয়ে প্রতিমাসে গড় আয় দশ লাখ টাকারও বেশি। ঢাকা শহরেই তারা কোটি টাকা মূল্যের ফ্ল্যাটে থাকেন। ঢাকা এবং অন্যান্য শহরে তাদের বাড়ি, ফ্ল্যাট, দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। তারা বিলাসী জীবন যাপন করছেন।

এসব অভিনয়শিল্পীদের আবার কারো কারো ক্যাসিনো কেলেঙ্কারির হোতাদের সঙ্গে দহরম-মহরমের পাশাপাশি মাদক সিন্ডিকেটের সঙ্গেও নাকি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এসব অভিনয়শিল্পীদের সম্পর্কে এরই মাঝে খোঁজখবর নিতে শুরু করেছে দুদক।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা