বিনোদন

এবার বর্ণ বৈষম্যের শিকার শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক : সম্প্রতি বর্ণবৈষম্যের শিকার হয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এ নিয়ে তিনি একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন। সে স্ক্রিনশটে তার গায়ের রঙয়ের জন্য তাকে আক্রমণ করা হয়েছে।

স্ক্রিনশটটি দিয়ে সুহানা জানিয়েছেন, ১২ বছর বয়স থেকে তাকে কুৎসিত বলা হয়েছে গায়ের রংয়ের জন্য যা তার কাছে বেশ যন্ত্রণাদায়ক ছিল। সুহানার মতে, ভারতীয়দের মতোই তার গায়ের রং। আর নিজের দেশের মানুষের গায়ের রং অপছন্দ করা মানে নিরাপত্তাহীনতায় ভোগা।

সুহানা যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তাকে কালো, কালো ডাইনি, কুৎসিত বলে আক্রমণ করা হয়েছে। কেউ লিখেছেন, আপনি মোটেই সুন্দরী নন। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সুহানা দাবি করেছেন, বর্ণবৈষম্য বন্ধ হওয়া উচিত। নিজের গায়ের রং ও উচ্চতা নিয়েও তিনি খুশি বলে জানান।

ইনস্টাগ্রাম পোস্টে সুহানা লিখছেন, চারপাশে এই বিষয়ে অনেক কিছুই ঘটছে আর এটা বন্ধ হওয়া উচিত। এটা শুধু আমার বিষয়ে নয়। যে সকল অল্প বয়সি ছেলে মেয়েরা কোনও কারণ ছাড়াই আমার মতো হীনমন্য়তা নিয়ে বড় হয়েছে তাদের জন্যও। এখানে কিছু কমেন্ট রাখা থাকল। প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীরা আমায় ১২ বছর বয়স থেকে কুৎসিত বলে এসেছে।

অনেকে দাবি করেছিলেন শাহরুখ কন্যা নাকি নিজের স্কিন টোন লাইট করার চেষ্টা করেছেন। উত্তরে সুহানা জানান, কখনওই নিজের গায়ের রং ফর্সা করার চেষ্টা করেননি এবং করবেন না।

সুহানা একটি স্ক্রিন শট শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে তাকে কালো ডাইনি, কুৎসিত বলে আক্রমণ করা হয়েছে, আবার কেউ লিখেছেন আপনি মোটেই সুন্দরী নন। এইসব পোস্টের কমেন্টের মাধ্যমেই তিনি বর্ণবিদ্বেষের ওপরে প্রশ্ন করেছেন। এই সব যে দেশে বন্ধ হওয়া উচিৎ সেটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দাবি করেছেন।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, আমি ১২ বছর থেকেই এই সব কিছুর শিকার হচ্ছি, চারপাশে যেটা ঘটছে এসব বন্ধ হওয়া উচিৎ। যে সব অল্প বয়সের মেয়েদের এমনভাবে আক্রমণ করে, তারা কিন্তু হীনম্যতায় ভোগে। তাই এসব বন্ধ হওয়া উচিৎ।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা