এসপি লালনের আরও দুটি নতুন গান
বিনোদন

এসপি লালনের আরও দুটি নতুন গান

বিনোদন ডেস্কঃ

আইন শৃঙ্খলা রক্ষা করা তার দায়িত্ব ও পেশা হলেও, গান তার নেশা। তাই তো পেশাগত পরিচয়ের পাশাপাশি নিজেকে গীতিকবি হিসেবে পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বলছিলাম প্রায় তিন শতাধিক গানের গীতিকার পুলিশের কর্মকর্তা এসপি দেওয়ান লালন আহমেদের কথা।

এরই মধ্যে গীতিকার হিসেবে তিনি বেশ পরিচিতিও পেয়েছেন দেশজুড়ে। তার লিখা বেশ কয়েকটি গান সিনেমাতেও গাওয়া হয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও বেশ কয়েকটি গান লিখেছেন এসপি লালন।

তারই ধারাবাহিকতায় ‘জারুল ফুল’, অন্যটি ‘কষ্ট ফুলের দল’নামের নতুন আরও দুটি গান লিখলেন এসপি লালন। রাজিব হোসাইনের সুরে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ‘ফিডব্যাক’ ব্যান্ডের মেইন ভোকাল শাহনুর রহমান লুমিন। এর মধ্যে ‘জারুল ফুল’ গানটি ইতোমধ্যে ঈগল মিউজিক থেকে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

'জারুল ফুল' নিয়ে গীতিকার এসপি লালন গণমাধ্যমকে বলেন, ‘এ গানে জারুল ফুল মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মায়াবী স্মৃতি, জারুল ফুল মানে বিদীর্ণ স্বপ্নের অদ্ভুত টান, জারুল ফুল সেই সময়ের বোধ, যে বোধ আমাদের সবার মনকে অন্যভাবে নাড়া দেয়। অসংখ্য ধন্যবাদ রাজীব হোসেনকে এই গানের শ্রুতিমধুর সুর ও কম্পোজিশনের জন্য। লুমিনের কণ্ঠে গানটি দারুণ হয়েছে। আশা করি, সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

পাশাপাশি ‘কষ্ট ফুলের দল’ শিরোনামের গানটি নিয়ে এসপি লালন বলেন, ‘ভিন্ন ধাচের কথার এই গানটি মুলত বিশিষ্ট কবি হেলাল হাফিজের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা। কষ্টের নিবিড়তা, কলঙ্ক কালিমা, ভালোবাসার নীল দহন- এই গানের উপজীব্য। রাজিব হোসেনের সুর ও কম্পোজিশনে ‘ফিডব্যাক’ খ্যাত লুমিনের কণ্ঠে এই গানটিও যথার্থ হয়েছে।’

অন্যদিকে গান দুটি নিয়ে গায়ক শাহনুর রহমান লুমিন বলেন, ‘এসপি লালন বরাবরই আমার প্রিয় গীতিকার। ইতিমধ্যে পঁচিশে মার্চ, বঙ্গবন্ধু, মা, পাসওয়ার্ডসহ তার লেখা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছি। সেগুলো শ্রোতারা পছন্দ করেছেন। আশা করছি, কথা-সুর ও গায়কী বিবেচনায় নতুন এই গান দুটিও সবার মন ছুঁয়ে যাবে।’

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা