ছবি: সংগৃহীত
শিক্ষা

এমপিওভুক্তিতে দুর্নীতি, প্রধান শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস বন্ধ

গ্রেফতারকৃত মো.ইউনুছ নবী ওরফে মানিক (৫৫)) কাদিরপুর ইউনিয়নের নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের ইন্টু ড্রাইভার বাড়ির মৃত মো.ইব্রাহীমের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৫ নভেম্বর লাউতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন গ্রেফতারকৃত আসামি মো.ইউনুছ নবী ওরফে মানিক।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

এ সুযোগে সে তার স্ত্রী রোকেয়া বেগমকে জাল-জালিয়াতারি মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। উক্ত বোর্ডে লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মৃত নুরুল আমিনকে দেখানো হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

প্রকৃতপক্ষে নুরুল আমিন ঘটনার ১ বছর আগে মৃত্যু বরণ করেন। নুরুল আমিনের স্বাক্ষরটি জাল করা হয়।

লাউতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও লাউতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতিসহ নিয়োগ বোর্ডের সদস্যরা ভুয়া পত্রিকায় বিজ্ঞাপন, জাল নিয়োগ বোর্ড, জাল নিয়োগ পরীক্ষা, ভুয়া নম্বর ফর্দ, রেজুলেশান, নিয়োগ ও যোগদানপত্র সম্পূর্ণ ভুয়া কাগজ পত্র করে প্রায় অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য করে ৫ জন শিক্ষককে ২০১৯-২০২০ সালে এমপিওভুক্ত করে নেন।

আরও পড়ুন: বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

পরে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন অবৈধ ভাবে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও বাতিল ও অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পত্র দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জাল-জালিয়াতির অভিযোগে দুদুকের একটি মামলায় তাকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা