শিক্ষা

আখিরার ভাঙনে বিলীনের পথে বালুয়া উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: আখিরা নদীর ভাঙনে বিলীন হতে চলেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বালুয়া হাট উচ্চ বিদ্যালয়টি। রায়পুর ইউনিয়নের বালুয়াহাট বন্দরে বিদ্যালয় ভবনের একেবারে কাছে চলে এসেছে নদী। এরই মধ্যে ভবন সংলগ্ন বেশ কিছু জায়গা নদীগর্ভে চলে গেছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। তারা দ্রুত ভাঙন ঠেকানোর দাবি জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আখিরা নদী ঘেঁষেই ১৯৯৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এক সময় নদী অনেকটা দূরে থাকলেও ভাঙনের কারণে এখন বিদ্যালয়ের একেবারেই কাছে। এরই মধ্যে নদীর পানি এই ভবন ছুঁই ছুঁই করছে। ওই বিদ্যালয়ের মাঠের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে আগেই। যেকোনো সময় ভাঙতে পারে মূল ভবনও। অথচ এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা পরিষদ ও শিক্ষা বিভাগের কোনো মাথাব্যথা নেই। তাদের বিষয়টি জানানো হলেও বরাদ্দ না থাকার অজুহাত দেখানো হয়েছে।

স্থানীয়রা জানান, শিক্ষার আলো ছড়াতে বালুয়া উচ্চ বিদ্যালয় ভূমিকা রেখেছে শুরু থেকেই। অনগ্রসর শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে আড়াই শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। গত বছরের জেএসসি পরীক্ষায় ৫২ জন অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। আর এসএসসিতে ৩১ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩০ জন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সরকার জানান, বিদ্যালয় ভবন নদীগর্ভে বিলীনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানকে মৌখিকভাবে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সেটা কবে হবে তা বলেননি।

পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করেছেন। তবে বরাদ্দ এলে খুব শিগগিরই প্রতিষ্ঠানটির সংস্কার শুরু হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা