শিক্ষা

এসএসসির ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক:

করোনার সৃষ্ট পরিস্থিতিতেও প্রকাশিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এ জন্য সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। অনলাইনেই ফল প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পেতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে চেষ্টা চলছে। ফল প্রকাশে দেশের সবগুলো শিক্ষা বোর্ড ডাবল শিফটে দিনরাত কাজ করে যাচ্ছে। চলতি মাসের ২৬ থেকে ২৮ মের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

সূত্র আরো জানায়, মে মাসকে মাথায় রেখেই কার্যক্রম চালাচ্ছে বোর্ড। ডাক বিভাগের সহায়তায় ঢাকার বাইরের উত্তরপত্র দ্রুত নিয়ে আসে বোর্ড। ইতোমধ্যে বোর্ডে আসা ওএমআর শিটের স্ক্যানিং শুরু হয়েছে। কাজ দ্রুত এগিয়ে নিতে দুই শিফটে কাজ করা হচ্ছে।

আরো জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৯০-৯৫ শতাংশ উত্তরপত্র চলে এসেছে। আগামী দু-এক দিনের মধ্যেই বাকি উত্তরপত্রও চলে আসবে। আগামী ২১ বা ২২ তারিখের মধ্যেই স্ক্যানিংয়ের কাজ শেষ হবে। এরপর সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্তভাবে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হবে। তবে চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, কাজ দ্রুত শেষ করতে আমাদের দুই শিফটে কাজ চলছে। উত্তরপত্র দ্রুত নিয়ে আসতে ডাক বিভাগ আমাদের যথেষ্ট সহায়তা করছে। আশা করছি এ মাসের শেষ নাগাদ ফল প্রকাশ করা যাবে।

জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। ঘরের বাইরে না গিয়ে কীভাবে সহজেই শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেয়া যায় সে চেষ্টা চলছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা