শিক্ষা

এসএসসি'র ফল প্রকাশ এ মাসেই

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনার এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের ফলা-ফল। সে লক্ষ্যে সরকারি ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) শিটের ৯০ শতাংশই ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলোতে এসে পৌঁছেছে। এখন ঈদের ঠিক আগে বা পরপরই ফল প্রকাশে জোর প্রচেষ্টা চালাচ্ছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। আর ফল প্রকাশের পরের মাসেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

সূত্র জানা যায়, প্রতিবছরের মতো এবার ফল প্রকাশে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে গিয়ে ফল জানার সুযোগ থাকবে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে ঘটা করে সংবাদ সম্মেলনও করা হবে না। শিক্ষার্থীদের ফল জানতে হবে মূলত এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে। ফল প্রকাশের আগেই শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করারও সুযোগ থাকবে। এই রেজিস্ট্রেশন যারা করে রাখবে, তাদের মোবাইলে ফল প্রকাশের পরপর স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না। এতে ফলাফল প্রকাশের কাজ আটকে ছিল। তবে পোস্ট অফিসগুলো খোলার পর আমরা ১০ মে’র মধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা প্রদান করি। ৯০ শতাংশ ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করতে করতে বাকিগুলোও চলে আসবে। আমরা চলতি মাসেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এসএসসির ফল প্রকাশের পরপরই দ্রুততার সঙ্গে আগামী মাসেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করব আমরা।’

এই বোর্ড চেয়ারম্যান আরও বলেন, ‘ফল প্রকাশে সব ধরনের তথ্যই আমাদের কাছে চলে এসেছে। যদি আমাদের কোনও প্রধান পরীক্ষককে প্রয়োজন হয়, তাহলে হয়তো কিছুটা সমস্যা হতে পারে। কারণ এখন কাউকে দরকার হলে তার পক্ষে বোর্ডে আসা সম্ভব নয়। সেটাও বিকল্প উপায়ে কিভাবে করা যায়, সে চেষ্টা আমরা করছি। অর্থাৎ দ্রুত ফল প্রকাশের কাজ শেষ করতে চাইলেও কোনও গ্যাপ আমরা রাখব না।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা