শিক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুয়েট

সান নিউজ ডেস্ক:

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একযোগে ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পুরনো নিয়মেই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তাার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বুয়েটের শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।

এ বিষয়ে অধ্যাপক মিজানুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমে বলেন, ‘দীর্ঘদিন ধরে বুয়েটে যে প্রক্রিয়া অবলম্বন করা হতো সেই প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।’

তাহলে ইউজিসির সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুয়েট? এমন প্রশ্নে মিজানুর রহমান বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়েগুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষায় সাধুবাদ জানায় বুয়েট কর্তৃপক্ষ। তবে এতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট।’

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দেশের সব কটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমন্বিতভাবে ভাবে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নেয় ইউজিসি। সে সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশের বড় ৫ বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনাগ্রহ দেখিয়ে আসছে।

সম্প্রতি এ বিষয়ে ইউজিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের উপাচার্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলে সেখানে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন বলে জানান উপাচার্যগণ।

আজ বুয়েট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা