শিক্ষা

নিয়ম অমান্য করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

আইন বিভাগে ৫০ জন শিক্ষার্থীর বেশি ছাত্র ভর্তি করানো যাবে না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এমন সিদ্ধান্ত অমান্য করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

১৯ ফেব্রুয়ারি বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

এছাড়া জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে জরিমানার টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না।

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি সিটি ইউনিভার্সিটির উপচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ্-ই-আলমকে তলব করেছিলেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় তিনি আদালতে হাজিরা দিয়ে ব্যাখ্যা দাখিলের পর আদালত জরিমানার আদেশ দিলেন।

বার কাউন্সিলের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান। অন্যদিকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে এলএলবি কোর্সে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না মর্মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিধান করে। কিন্তু ইউজিসির সিদ্ধান্তের বাইরে গিয়ে ৫০ জনের বেশি শিক্ষার্থী বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করে।

তবে ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে গত ২৪ অক্টোবর হাইকোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর ফলে ওই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল দায়ের করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা