ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে 
অপরাধ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কওমি মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ। গুরুতর অসুস্থ শিশুটিকে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফুল নগরীর ২৪নং ওয়ার্ডের রূপাতলী দারুস সুন্নাহ্ কওমি মাদ্রাসার শিক্ষক।

শেবাচিম হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, বলাৎকারে অসুস্থ শিশুটিকে সার্জারি থেকে ওসিসিতে আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ওই ছেলের বাবা ২৬নং ওয়ার্ডের হরিনাফুলিয়া মিস্ত্রিবাড়ির বাসিন্দা বলেন, কোরআনে হাফেজ করতে ছেলেকে দুই বছর আগে রূপাতলী দারুস সুন্নাহ্ কওমি মাদ্রাসায় ভর্তি করেছিলাম। সেখানে সে আবাসিক ছাত্র হিসেবে থাকতো। সোমবার (৭ সেপ্টেম্বর) ছেলের সঙ্গে দেখা করতে মাদ্রাসায় যান তার মা। সেখানে তার মা জানতে পারেন, মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলাম বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে আমার ছেলেকে বলাৎকার করেছেন। এমনকি ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার ব্যবস্থা করেননি।’

দারুস সুন্নাহ্ কওমি মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মজিবর রহমান জানান, শিশু বলাৎকারের বিষয়ে কিছু জানতেন না তারা। জেনেছেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শিশুটির অভিভাবক মাদ্রাসা শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা