পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান
অপরাধ

নিজে আহত হয়ে অন্যদের বাঁচালেন ইন্সপেক্টর শাহজাহান

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে আচমকা রুদ্রমূর্তি ধারণ করা এক যুবকের ছুরিকাঘাত থেকে পুলিশ সদস্যসহ পথচারীদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান। হামলাকারীর ছুরির আঘাতে পুলিশ সদস্য ড্রাইভার সাধনও আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে থানার সামনে শহরের খালপাড় সড়কে এই ঘটনা ঘটে। হামলাকারী শহরের পুনিয়াউট গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোবাশ্বেরকে (৩০) তৎক্ষণাৎ আটক করেছে পুলিশ।

এ ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে সদর মডেল থানা ফটকের সামনের সড়কে ওই যুবক মোবাশ্বের পাঁয়চারি করতে থাকলে দায়িত্বরত পুলিশ সদস্য তাকে কারণ জিজ্ঞাসা করেন। এতে রাগান্বিত হয়ে মুহূর্তেই কোমর থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশ সদস্যকে ভয় দেখান। এ সময় চ্যালেঞ্জ করলে মোবাশ্বের তার ওপর হামলা করতে উদ্যত হলে পুলিশের ওই সদস্য কৌশলে তাকে প্রতিরোধ করতে থাকেন। ডাকাডাকিতে ফটক লাগোয়া ডিউটি অফিস ও ক্লাবঘর থেকে অন্য পুলিশ সদস্যরাসহ থানার অফিসকক্ষ থেকে ছুটে আসেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান। তিনি হামলাকারীর আক্রমণ থেকে সবাইকে সাবধান করে ওই যুবকের দৃষ্টি কাড়েন তার দিকে। এতে হামলাকারীকে পেছন দিক থেকে ধরার কিছুটা সুযোগ পান অন্য পুলিশ সদস্যরা।

সাধারণ এ ট্রিকসটি (কৌশল) না বুঝে মোবাশ্বের এলোপাতাড়ি ছুরি চালাতে চালাতে এগিয়ে যান সামনে থাকা মুহাম্মদ শাহজাহানের দিকে। তখন হামলাকারীর ছুরির আঘাত এড়িয়ে তিনি কৌশলে হামলাকারীর এক হাত ধরে ফেলতে পারলেও অন্য হাতটি ঝটকা মেরে ছুটিয়ে নিয়ে এফোড়-ওফোড় আঘাত করতে থাকেন। এতে শাহজাহানের বাম হাতের দুটি আঙ্গুল ছুরির আঘাতে ক্ষত-বিক্ষত হয়। এলোপাতাড়ি ছুরির আঘাতে আরেক পুলিশ সদস্য ড্রাইভার সাধনও আহত হন। তখন মুহাম্মদ শাহজাহানসহ কয়েকজন পুলিশ সদস্য মিলে হামলাকারীকে জাপটে ধরে আটক করেন। পরে তাকে থানাহাজতে হেফাজতে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ‘যুবকটি মানসিক বিকারগ্রস্ত কি না এখনই বলা যাচ্ছে না। আদালত অনুমতি দিলে তার শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর এ বিষয়ে বলা যাবে।’

পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন ওই যুবক এমন করলেন। পরে বিস্তারিত বলা যাবে।’

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা