মাদ্রাসাছাত্র হত্যার দায়ে চারজনের ফাঁসি 
অপরাধ

মাদ্রাসাছাত্র হত্যার দায়ে চারজনের ফাঁসি 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মাদ্রাসাছাত্র ও মুদি দোকানি মুসা শিকদারকে হত্যার দায়ে চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশও পেয়েছেন তারা। মামলার ছয় আসামির মধ্যে অন্য দুজনকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। খালাসপ্রাপ্তরা হচ্ছেন, সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদার।

নিহত মুসা শিকদার ইলাইপুর গ্রামের মুস্তাকিম শিকদারের ছেলে। আসামিরাও একই গ্রামের বাসিন্দা।

খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরীর আদালত বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঞ্চল্যকর মুসা হত্যা মামলার এ রায় ঘোষণা করেন। পরে সাজাপ্রাপ্ত চারজনকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুদি দোকানে বাকি খাওয়া নিয়ে বিরোধের জেরে আসামিরা মুসাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছিলেন। এ ঘটনায় নিহতের বাবা মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে গত বছরের ১৫ জানুয়ারি সেটি হত্যা মামলা হিসেবে রূপসা থানায় রেকর্ড হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী ছয় আসামির বিরুদ্ধে গত বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা