ফেনসিডিল-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ

ফেনসিডিল-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: নগরীর তাজহাট থানার সদরপাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৬৩ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করেছে রংপুর র‌্যাব ১৩। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই মাদক ব্যবসায়ী মো. রাসেল মিয়া ও মো. রাব্বিকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামের মো. নয়ন মিয়ার ছেলে এবং মো. রাব্বি সিংগাইর উপজেলার মো. শহিদের ছেলে।

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোতূর্জা বুধবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সদরপাড়া এলাকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মো. জহুরুল ইসলাম লিটনের ‘লিটন অটো ওয়ার্কসপ’-এর সামনে ফাঁকা রাস্তার ওপর সন্দেহজনক পাথর বোঝাই ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের সামনের কেবিনে ড্রাইভার সিটের পিছনে স্টিলের বাক্সের ভিতরে বিশেষ কায়দায় তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ও একটি পাটের বস্তায় লুকানো ৭৬৩ বোতল ফেনসিডিল এবং দুইটি টি লাল রংয়ের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ১০ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।

এছাড়াও ট্রাক, ১১২ সিএফটি ভাঙা পাথর, দুইটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং মাদকদ্রব্য বিক্রি করা আট হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মাদক ব্যবসায়ী স্বীকার করেন, কুড়িগ্রাম থেকে ফেনসিডিলি ও গাঁজা নিয়ে সিরাজগঞ্জ এবং গাজীপুরে সরবরাহের কথা ছিল তাদের।

এছাড়াও তারা পাথর ও বিভিন্ন মালামাল বহনের নামে অবৈধভাবে মাদকদ্রব্য, ফেনসিডিল ও গাঁজা ট্রাক ও গণপরিবহনেরে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

র‌্যাব ১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোতূর্জা আরও জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা