টেকনাফের লিয়াকতের বিরুদ্ধে মামলা
অপরাধ

টেকনাফের লিয়াকতের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে তার থেকে ৫ লাখ টাকা দাবির অভিযোগে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলীসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।

অভিযোগ ওঠা অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন কুমিল্লার দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান ও চট্টগ্রামের সাতকানিয়া থানার এসআই মো. নজরুল। ঘটনার সময় তারা চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত ছিলেন। অন্য চার আসামি হলেন এস এম সাহাবুদ্দীন, বিষ্ণুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও জিয়াউর রহমান। তারা চারজনই চট্টগ্রামের ব্যবসায়ী।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে ব্যবসায়ী জসিম উদ্দিন মামলাটি করেন।

বাদীর আইনজীবী জুয়েল দাশ জানান, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নিদেশ দিয়েছেন। আরজিতে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, সদরঘাট থানার সাবেক ওসি প্রণব চৌধুরী, উখিয়া থানার বরখাস্ত হওয়া ওসি মজিনা আক্তারসহ ১৩ জনকে আসামি করা হয়। আদালত সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। তবে আদেশে উল্লেখ করেছেন, তদন্তে যদি তাদের কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অপরাধ আমলে নেবেন আদালত।

মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালে ব্যবসায়িক প্রতিপক্ষের করা মামলার প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন লিয়াকত। ওই সময় লিয়াকত নগর ডিবিতে এসআই পদে কর্মরত ছিলেন। টাকা দিতে অস্বীকার করলে আসামির খালাতো বোনকে বাদী সাজিয়ে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেন। ওই মামলায় জামিনে হলে লিয়াকত তাকে গাড়িতে তুলে পুরো শহর ঘোরান। ক্রসফায়ারের কথা বলে আড়াই লাখ টাকা নেন। লিয়াকতের সঙ্গে যুক্ত অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ক্রসফায়ারের হুমকি দেন। তার বিরুদ্ধে ১৩টি মিথ্যা মামলা হয় লিয়াকতের সাহায্যে। ১০টিতে খালাস পান। বাকি তিনটি চলছে।

এদিকে মামলা করার আগে ব্যবসায়ী জসিম ১৩ আগস্ট নগর পুলিশ কমিশনার বরাবর লিয়াকতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। লিয়াকত বর্তমানে টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খুনের মামলায় কারাগারে আছেন। তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাহাবুদ্দিনসহ অন্যরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

মামলার বাদী জসিম উদ্দিন আদালত প্রাঙ্গণে বলেন, ‘ভয়ে এত দিন মামলা করতে পারিনি। লিয়াকত জেলে যাওয়ার পর কিছুটা সাহস হয়েছে। তা ছাড়া পুলিশের দেওয়া একের পর এক মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছি।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা