পিস্তল-গুলি-পোশাকসহ র‌্যাবের ভুয়া সদস্য গ্রেপ্তার
অপরাধ

পিস্তল-গুলি-পোশাকসহ র‌্যাবের ভুয়া সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর: বিদেশি পিস্তল, গুলি ও পোশাকসহ র‌্যাবের ভুয়া সদস্য আনোয়ার পাশা (৩০) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় তার কাছ থেকে এক ওয়াকিটকি সেট ও র‌্যাবের পোশাক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আনোয়ার পাশার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকার।

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আউটপাড়া এলাকায় বসবাস করতেন আনোয়ার পাশা। ২০১৬ সাল থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় র‌্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের (ইন্টারনেটের মাধ্যমে) ফোন দিয়ে প্রতারণা করে আসছিলেন। প্রতারণার শিকার অনেকেই র‌্যাবের কাছে অভিযোগ করেন। র‌্যাবের মনোগ্রাম, কর্মকর্তার ছবি ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণা করে বিকাশ/রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান র‌্যাব-১ এর সদস্যরা। পরে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা