বেনাপোল সীমান্তে মাদকসহ গ্রেপ্তার ৫
অপরাধ

বেনাপোল সীমান্তে মাদকসহ গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ভারতীয় ৭৩ বোতল বাংলা মদ ও আট বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ফরমান হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (২২), তপুর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬), কালু মিয়ার ছেলে লিয়াকত আলী (৩০) ও নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং দৌলতপুর গ্রামের উত্তরপাড়ার আমজাদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২১)।

ধান্যখোলা ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, শনিবার (২২ আগস্ট) সকালে ধান্যখোলা মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ৭৩ বোতল মদসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকের মালিক চার মাদক ব্যবসায়ীর নাম বলেন। পরে তাদের পলাতক আসামি করে থানায় মামলা দেওয়া হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শনিবারই অভিযান চালিয়ে বিজিবি’র দেওয়া পলাতক আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা