খুলনায় প্রতিপক্ষের দায়ের কোপে যুবক খুন, আহত ২
অপরাধ

খুলনায় প্রতিপক্ষের দায়ের কোপে যুবক খুন, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা নগরীর খালিশপুর থানার খালিশপুর লাল হাসপাতালের সামনে প্রতিপক্ষের দা’য়ের কোপে আসিফ (২৫) নিহত ও তার দুই বন্ধু জোবায়ের (২৫) ও রানা (২৫) আহত হয়েছেন।

নিহত আসিফ খালিশপুর থানার তৈয়বা কলোনির হাবিবুর রহমানের ছেলে। আহত জোবায়ের খালিশপুর মানসী বিল্ডিংয়ের আলতাফ হোসেনের ছেলে ও রানা খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক এলাকার সানোয়ারের ছেলে।

বুধবার (১৯ আগস্ট) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরাও একই হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্র জানায়, নিহত আসিফের ডান হাতের মাসেলে দুটি এবং ডান হাতের কনুইয়ের নিচে, গলার ডানপাশে, পিঠের বামপাশে ও মাথার মাঝখানে একটি করে কোপের আঘাতের চিহ্ন রয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, পূর্বশত্রুতার জেরে কয়েকজন যুবক আসিফ ও তার বন্ধুদের ওপর হামলা চালান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা