ব্যবসায়ী খুনের ১৯ বছর পর তিন ঘাতকের দণ্ড
অপরাধ

ব্যবসায়ী খুনের ১৯ বছর পর তিন ঘাতকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: প্রায় ১৯ বছর পর মেহেন্দীগঞ্জ উপজেলার মিয়ারহাট বাজারের ডাল ব্যবসায়ী মােতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যার আলোচিত মামলার রায় দিয়েছেন আদালত। ঘাতক দুই সহোদর বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা এবং মামুনকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই রায়ে।

যাবজ্জীবনে দণ্ডিত দুই সহোদর বাবুল ও জাহাঙ্গীর মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মৃত জয়নাল সিকদারের ছেলে। দণ্ডপ্রাপ্ত মামুনও একই এলাকার বাসিন্দা।

বুধবার (১৯ আগস্ট) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রিয়াজ।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রায়ে তারা সন্তুষ্ট। তবে মোতাহার হাওলাদারকে যেভাবে প্রকাশ্যে খুন করে নির্ভয়ে এলাকা ছেড়েছিলেন খুনিরা, তেমনি মোতালেবের খুনিদের মৃত্যুদণ্ড হলে সঠিক বিচার পেতেন।

২০০১ সালের ২৭ মার্চ দুপুরে মিয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদার, মন্টু হাওলাদার ও মুজাহার হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন খুনিরা। ওইদিন রাত ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোতাহার হাওলাদারের মৃত্যু হয়।

২৮ মার্চ ১৯ জনকে নামধারী ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন নিহত মোতাহার হাওলাদারের ভাই মো. আজাহার হাওলাদার।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা