ট্রাকের তেলের ট্যাংকিতে ফেনসিডিল!
অপরাধ

ট্রাকের তেলের ট্যাংকিতে ফেনসিডিল!

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে ট্রাকের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এ সময় মাদক ব্যবসায়ী নান্নু মিয়া ঠাণ্ডুকে (৬৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত নান্নু মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা শংকরপুর তেঘড়িপাড়ার মৃত বোরহান আলীর ছেলে।

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জানান, সোমবার (১৭ আগস্ট) বিকেলে পাগলাপীর বাজারে যমুনা ফিলিং স্টেশনের কাছে দাঁড়ানো ট্রাকটিতে তল্লাশি চালায় র‌্যাব-১৩। ওই ট্রাকের তেলের ট্যাংকির মাঝে বিশেষ কায়দায় লুকানো দুইটি প্লাস্টিকের বস্তায় ৪৯০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত নান্নু মিয়া সংঘবদ্ধ মাদক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তার কাছ থেকে জব্দ হওয়া ফেনসিডিল দিনাজপুর থেকে ঢাকায় সরবরাহের কথা ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা