৫৭ লাখ টাকার জাল নোট কারখানায়
অপরাধ

কারখানায় ৫৭ লাখ টাকার জাল নোট

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার পুরানা পল্টনে একটি জাল নোট তৈরি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সেখানে অভিযান চালিয়ে ডিবি ৫৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, আজ বিকেল চারটায় ডিবির গুলশান বিভাগের একটি দল পুরানা পল্টনে একটি বাড়ির পঞ্চম ও ষষ্ঠ তলায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে ৫৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ছয়জনকে। তাঁরা হলেন চক্রের প্রধান শাহীন, হান্নান, কাওছার, আরিফ, ইব্রাহিম ও খুশী। শাহীন এ চক্রের অর্থের জোগানদাতা। কাওসার জাল নোট তৈরির বিশেষ কাগজ তৈরি করতেন।

হান্নান জাল নোট ছাপতেন। আরিফ বিভিন্ন স্থানে জাল নোট ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। আর আটক ইব্রাহিম ও খুশি আক্তার চক্র মার্কেটে ছড়িয়ে দিতেন।

অভিযান তদারকি কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, দেড় মাস ধরে চক্রের সদস্যরা জাল নোট তৈরি করে আসছিলেন। প্রতিদিন তারা পাঁচ লাখ জাল নোট তৈরি করতেন। জাল নোট তৈরিকারকেরা এক লাখ জাল নোট ৯ থেকে ১৩ হাজার টাকা পাইকারি বিক্রি করতেন। আর খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে কিনে এসব জাল নোট বাজারে ছড়িয়ে দিতেন। জাল নোট তৈরিকারকদের কাছ থেকে উদ্ধার করা উপকরণ দিয়ে ছয় কোটি টাকার জাল নোট তৈরি করা সম্ভব ছিল।

ডিবির ওই কর্মকর্তা বলেন, এর আগেও ডিবি চক্রের সদস্যদের একাধিকবার গ্রেপ্তার করেছে। কিন্তু কিছুদিনের মাথায় তারা কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে আবারও পুরোনো পেশায় যুক্ত হন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা