নাতনিকে ধর্ষণ, বরিশালে ভণ্ড ফকির গ্রেপ্তার
অপরাধ

নাতনিকে ধর্ষণ, বরিশালে ভণ্ড ফকির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বিয়ের পরে স্বামীর সংসারে সুখে রাখার তাবিজ দেওয়া ও ঝাঁড়-ফুঁকের নামে নিজের নাতনিকে (ভাগ্নেবধূর মেয়ে) ধর্ষণকারী শঙ্কর দেবনাথকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। দশম শ্রেণির ওই ছাত্রীকে গত শনিবার (৮ আগস্ট) রাতে ধর্ষণ করেন ওই ভণ্ড ফকির।

মেয়েটির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত একটার দিকে নগরীর বাজার রোড সাগর গলিতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ফকির শঙ্করকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ধর্ষক। বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

শঙ্কর দেবনাথ দীর্ঘদিন ধরে তার ভাড়া বাসায় ‘ফিকির’ (ঝাঁড়-ফুঁক) দিয়ে আসছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জের জিঞ্জিরা মালোপাড়ার বাসিন্দা ওই কিশোরী তার মায়ের সঙ্গে বরিশালে আসেন।

মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ের শরীরে জণ্ডিস হয়েছে। আমার মামাশ্বশুর শঙ্কর দেবনাথ অনেকদিন ধরেই শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন রোগের ঝাঁড়-ফুঁক দিতেন। আমি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বরিশালে আসতে বলেন।’

‘বৃহস্পতিবার (৬ আগস্ট) এসে অসুস্থ মেয়েকে নিয়ে তার বাসায় উঠি। তিনি শনিবার (৮ আগস্ট) রাত ১০টার পরে আমার মেয়ের শরীরে জটিল রোগ বাসা বেধেছে, স্বামী সংসারে সুখে থাকবে না বলে জানান। শরীরের রোগ এবং বিয়ের পরে সংসারে সুখি হতে হলে তাকে নাওন (গোসল) দিতে হবে মর্মে তার ফিকির দেওয়ার কক্ষে রাখেন। আমি পাশের কক্ষেই ছিলাম। যেহেতু তিনি আমার মামাশ্বশুর, আর আগেও তার বাসায় আমরা আসা-যাওয়া করতাম। তাই সন্দেহের কিছু করিনি। কিন্তু আমার মেয়ে নাওন শেষে বের হয়ে জানায়, তাকে কক্ষে আটকে ঝাঁড়-ফুঁকের নামে ধর্ষণ করা হয়েছে।’

ওই কিশোরী বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে ফিকির ঘরে আটকে দাদু ধর্ষণ করেন।’

ওসি নুরুল ইসলাম জানান, ধর্ষিত কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ভণ্ড ফকিরকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে শঙ্কর দেবনাথ ধর্ষণের কথা স্বীকার করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা