অটো ছিনতাই করতেই চালক হাফিজুর হত্যা
অপরাধ

অটো ছিনতাই করতেই চালক হাফিজুর হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: রংপুরে অটোরিকশা ছিনতাই করতেই এর চালক হাফিজুর রহমানকে হত্যা করা হয়েছিল। গ্রেপ্তারকৃত পাঁচ আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটিও জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

গত ২১ ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের উত্তরপাড়া পাঁঁচঘরিয়া গ্রামের সাইফুল ইসলামের আমবাগানে রংপুর নগরীর কেরানীপাড়ার আলম মিয়ার ছেলে হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামি নগরীর সাতগাড়া সবুজপাড়ার ফরহাদ হোসেন, দূর্গাপুর বড়বাড়ির জাহাঙ্গীর আলম কলক, অটোরিকশা ক্রয়-বিক্রয়ে জড়িত গুড়াতিপাড়ার সাজেদুল ইসলাম সাজু, মিঠাপুকুরের ভাংনী বাজারের সুলতান মিয়া এবং সংগ্রামপুরের সোহেল রানা বাবু গত সোমবার (১০ আগস্ট) রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহীর মিঠাপুকুর আদালতে ১৬৪ ধারায় ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনায় আসামিরা বলেন, ২০ ফেব্রুয়ারি তিন বন্ধু ফরহাদ, সুলতান ও কলক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান। এক পর্যায়ে তারা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে কেন্দ্রীয় বাস টার্মিনালে যান। সেখানে হাফিজুরের অটোরিকশায় নগরী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের নির্জন জায়গায় যান। পথে তারা হাফিজুরকে অবচেতন করতে গোপনে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। এতে হাফিজুর কিছুটা দুর্বল হয়ে পড়েন। খোড়াগাছ ইউনিয়নের নির্জন রাস্তায় চার্জার অটো রেখে তারা হাফিজুরকে পাশের আমবাগানে নিয়ে গলা কেটে হত্যা করেন। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, হাফিজুর হত্যায় মামলা হলে মিঠাপুকুর থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতি না হওয়ায় গত ২১ জুন পুলিশ সুপার বিপ্লব কুমারের নির্দেশে মামলাটি বদলি করা হয় জেলা গোয়েন্দা শাখায়। গোয়েন্দা বিভাগের এসআই মনিরুজ্জামান তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করেন। নগরীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুন্ঠিত অটোরিকশাটিও জব্দ করেন।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, ‘গোয়েন্দা পুলিশে বদলির পর দ্রুত মামলাটির নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা