আত্মহত্যা নয়, হত্যার শিকার স্কুলছাত্রী পূর্ণিমা, গ্রেপ্তার ২
অপরাধ

আত্মহত্যা নয়, হত্যার শিকার স্কুলছাত্রী পূর্ণিমা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: স্কুলছাত্রী পূর্ণিমা রানী রায় সুন্দরী আত্মহত্যা করেননি, তাকে হত্যা করে ওড়না দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত অভিযোগে মামলার প্রধান আসামি সুরজিত ও তার সহযোগী শ্যামলকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর ওই ‘আত্মহত্যার’ রহস্য উদঘাটন করেছে মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন গ্রেপ্তারকৃত সুরজিত।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকিন ইবনু মিনান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, নগরীর মনোহর বাবুপাড়া গ্রামের ফটিক চন্দ্র রায়ের মেয়ে মনোহর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রানী রায় সুন্দরীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন একই এলাকার সুরজিত চন্দ্র রায়। একপর্যায়ে পূর্ণিমা অন্তসত্ত্বা হয়ে পড়েন।

পূর্ণিমার বাবা-মা ঢাকায় থাকায় গত ২৫ জুলাই সকালে সুরজিত তার বাড়িতে এসে ফের শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পূর্ণিমা সুরজিতকে বিয়ের জন্য চাপ দিলে দুজনের মাঝে ঝগড়া বাধে। এক পর্যায়ে সুরজিত তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ওড়না দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তিনি তার মোবাইলটি পূর্ণিমার ঘরে রেখে যান। পরে সেখান থেকে কৌশলে মোবাইলটি নিয়ে তার আত্মীয় শ্যামলের কাছে রেখে যান।

পূর্ণিমার স্বজনেরা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহালের সময় তাকে ধর্ষণ ও অন্তসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে।

এ ঘটনায় নিহতের বাবা ফটিক চন্দ্র রায় সুরজিতকে আসামি করে রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানায় মামলা করেন।

পুলিশি অভিযানের এক পর্যায়ে সুরজিত আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের মাধ্যমে তাকে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম। শনিবার (৮ আগস্ট) সুরজিত আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, গত সাতমাস ধরে পূর্ণিমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। শারীরিক মেলামেশায় পূর্ণিমা অন্তসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। এ কারণে সুরজিত তাকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানান তদন্তকারী কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন উপ-কমিশনার (অপরাধ) মো. শহিদুল্লাহ কাওছারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা