অপরাধ

বরিশালে অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জুয়েল কাজীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত জুয়েল কাজী বকে বৃহস্পতিবার (২৩ জুলাই) শেষ রাতে পিরোজপুর জেলার স্বরুপকাঠী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডলী।

তিনি জানান, পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের ওই তরুণী বাটাজোর বাজারে ভাড়া বাসায় বাস করতেন। আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের কিরু কাজীর পুত্র জুয়েল কাজী বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। কিন্তু পরে তাকে বিয়ে করতে অপরাগতা জানান।

এ ঘটনায় ধর্ষিতার মা গত ৮ মার্চ গৌরনদী মডেল থানায় জুয়েল কাজীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামি জুয়েল আত্মগোপন করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান জেনে স্বরূপকাঠী বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জুয়েলকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা