অপরাধ

র‌্যাবের অভিযানে ঢাকা থেকে চার জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: মাদারীপুর জেলায় আটক হওয়া এক জেএমবি সদস্যর সূত্র ধরে আরও চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ বরিশাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিডিয়া অফিসার মুকুর চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ই-মেইলে জানানো হয়, তাদেরকে মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের জিহাদুল ইসলাম, ঢাকার মিরপুরের দক্ষিণ পীরেরবাগের রাফি আহমেদ ভূঁইয়া, মোহাম্মদপুরের জাকির হােসেন রোডের আল আমিন ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিংয়ের বাসিন্দা আকবর হােসেন হৃদয়। রাফি আহমেদের মূল বাড়ি নরসিংদী জেলার দিলারপুরে, আল আমিনের মূল বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবুলচারা শাহপাড়ায় এবং হৃদয়ের মূল বাড়ি নোয়াখালী সদর উপজেলার মাদারতলীতে।

এর মধ্যে জিহাদুল ইসলাম ও আল-আমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। রাফী আহমেদ ভূইয়া উবার/পাঠাওয়ের রাইড শেয়ার করেন। তবে আকবর হােসেন হৃদয়ের পেশা সর্ম্পকে কােনো তথ্য উল্লেখ করা হয়নি। গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, নিষিদ্ধ জেএমবির দাওয়াতি কাজ পরিচালনা করে আসছিলেন তারা। এজন্য বিভিন্ন সময়ে গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইন প্লাটফরমে জঙ্গি তৎপরতা পরিচালনা করে আসছিলেন। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় চাঁদা সংগ্রহ করেন বলেও জানিয়েছেন।

গত ১৪ জুন মাদারীপুর জেলার রাজৈর উপজেলা থেকে জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য খোকন মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব-৮। সেই মামলা তদন্ত করতে গিয়ে ২১ জুলাই গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা