অপরাধ

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের শার্শা উপজেলার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মাদ্রাসার একটি কক্ষে এই ঘটনার পর থেকে অভিযুক্ত সহকারী সুপার আব্দুল গফুর পলাতক রয়েছেন।

মাদ্রাসার সুপার মাওলানা আজহার আলী বলেন, মাদ্রাসায় নিয়মিত কোনো কমিটি নেই। অ্যাডহক কমিটির জন্য আবেদন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত শিক্ষক আব্দুল গফুরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আনোয়ারুল আজিম বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) মাদ্রাসাটির সহকারী সুপার আব্দুল গফুর মাদ্রাসার একটি কক্ষে এই ঘটনা ঘটিয়েছেন বলে ঐ শিক্ষার্থী অভিযোগ করেছে। এরপর থেকে অভিযুক্ত পলাতক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, শুক্রবার (১৭ জুলাই) রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন ওই শিক্ষার্থীর বাবা। অভিযুক্ত শিক্ষককে আটকে অভিযান চলছে।

গোগা ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আব্দুস সালাম বলেন, করোনার কারণে মাদ্রাসা বন্ধ। কিন্তু অফিস খোলা থাকায় ওই শিক্ষার্থীকে ফুঁসলিয়ে কক্ষে নিয়ে আব্দুল গফুর জোর করে তার শ্লীলতাহানি করেন। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। এতে ওই ছাত্রীর বাবা ও স্থানীয় লোকজন মাদ্রাসায় খোঁজ নিতে গেলে অভিযুক্ত শিক্ষক আব্দুল গফুর পালিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পরপরই তদন্তের জন্য শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা