অপরাধ

মোবাইল, সিমকার্ড, টাকাসহ ৩ বিকাশ প্রতারক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: বিকাশ প্রতারক চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে জেলার মধুখালী থানা ও মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণায় ব্যবহৃত ৯টি মোবাইল, বিভিন্ন কোম্পানির ১৭টি সিমকার্ড ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতদের শনিবার (১৮ জুলাই) ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার চর মহেশপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে বাবলু শেখ (৩৮), সোনাইতুন্দী গ্রামের আতর বিশ্বাসের ছেলে আলমগীর হোসেন (৩০) ও ফরিদপুর জেলার মধুখালী থানার নিশ্চিতপুর গ্রামের সলেমান মোল্যার ছেলে আকাশ মোল্যা (২২)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সালথা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা তদন্তে সকল কলাকৌশল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফ এম মহিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বিকাশ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য জানান, তারা ফরিদপুর ও পাশের জেলাগুলোর মোবাইলে বিকাশের বিভিন্ন লোভ-লালসা ও ভয় দেখিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করে নিরীহ গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেন। গত ১ জুলাই সালথা থানা এলাকার মোজাম্মেল শেখের ব্যক্তিগত বিকাশ নম্বর থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টিও স্বীকার করেন।

তিনি আরো জানান, এই সংঘবদ্ধ প্রতারকচক্রের সঙ্গে আরো যারা জড়িত আছেন, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে। বিকাশ প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা