১৬৪ ধারায় জবানবন্দি
অপরাধ
১৬৪ ধারায় জবানবন্দি

সংগৃহীত করোনার নমুনা ড্রেনে ফেলতো জেকেজি

নিজস্ব প্রতিবেদক:

বাসা থেকে সংগ্রহ করা করোনা পরীক্ষার নমুনা স্বাস্থ্য অধিদপ্তরে না পাঠিয়ে ড্রেনে ও ওয়াশরুমে ফেলে তা নষ্ট করে ফেলতো জেকেজি হেলথ কেয়ার।

ওভাল গ্রুপের চিফ ভিজ্যুয়ালাইজার হুমায়ূন কবীর গত ২৪ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এসব কথা স্বীকার করেন।

জোবেদা খাতুন হেলথ (জেকেজি) কাজ শুরু করে ২০১৫ সালে। করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দিয়ে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জেকেজির চেয়ারম্যান ও চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সাবরিনার স্বামী ওভাল গ্রুপের মালিক ও সিইও আরিফুল ইসলাম চৌধুরীও এখন গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন।

পুলিশ ও আদালত সূত্রে পাওয়া স্বীকারোক্তি থেকে জানা গেছে, ওভাল গ্রুপের মালিক ও সিইও আরিফুল ইসলাম চৌধুরী গত ২৬ মার্চ রাতে হুমায়ূন কবীরকে অফিসে ডেকে নিয়ে পিপিই ডিজাইন করতে বলেন। আরিফুল ইসলাম চৌধুরীর সিদ্ধান্ত অনুসারে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ এবং বাংলাদেশিদের জন্য ৫ হাজার টাকা ও বিদেশিদের জন্য ১০০ ডলার নেওয়া হয়।

হুমায়ূন জানান, নমুনা সংগ্রহের পর তা স্বাস্থ্য অধিদপ্তরে না পাঠিয়ে নিজেরাই ড্রেনে বা ওয়াশরুমে ফেলে নষ্ট করে ফেলতেন।

আদালত সূত্রে জানা গেছে, হুমায়ুন কবীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর আরিফুল ইসলাম তাকে বাসায় বসে ভুয়া রিপোর্ট তৈরি করে পাঠাতে বলেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, হুমায়ুন কবীরের স্ত্রী তানজিনা পাটোয়ারীও জেকেজিতে কাজ করতেন। তিনিও আদালতে জবানবন্দি দিয়ে ভুয়া করোনা রিপোর্ট তৈরির কথা স্বীকার করেছেন। তানজিনা পাটোয়ারী সেন্ট্রাল হসপিটাল নার্সিং ইনস্টিটিউটে নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। তানজিনা গত ৪ জুন জেকেজি থেকে পদত্যাগ করেন এবং ১৪ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বাসায় বসে ভুয়া রিপোর্ট তৈরি করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন। করোনা নমুনা সংগ্রহ ও রিপোর্ট তৈরির কাজে সমন্বয় করতেন মাসুম বিল্লাহ, তানিয়া ও রিদিতা নামের তিনজন ব্যক্তি।

তানজিনা তার জবানবন্দিতে বলেন, তিনি করোনা ক্যাম্পে ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন। নমুনা সংগ্রহের বিষয়ে ট্রেনিং দিতেন তিনি। তার কাজ ছিল, নমুনা সংগ্রহের বুথ পরিদর্শন এবং সংগৃহীত নমুনাগুলো স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো।

হুমায়ূন কবীর ও তানজিনা পাটোয়ারীকে গত ২৩ জুন গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে আটক আছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা