অপরাধ

ডিগ্রি ছাড়াই শাহেদের ল’চেম্বার!

নিজস্ব প্রতিবেদক:

আইন বিষয় কোনও ডিগ্রি না নিয়েই ল’চেম্বার খুলে বসেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম।

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই চেম্বারটি করেছিলেন তিনি ।

বুধবার ১৫ জুলাই দুপুরে এই বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাবের একটি সূত্র।

বাড়িটির কেয়ারটেকার তারা মিয়া বলেন, দুই মাস আগে বাড়ির চার তলার একটি ফ্ল্যাট ৩০ হাজার টাকায় ভাড়া নিয়েছিলেন সাহেদ। বাড়ি ভাড়া নেওয়ার আগে সাহেদের লোকজন ফ্ল্যাটটি দেখে যান এবং বাড়ির মালিক ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করেন।

সকালে সাতক্ষীরা থেকে ঢাকায় আনার পর সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরার এই বাড়িতে বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শুরু করে।

দুপুর ১টার দিকে অভিযান শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। তবে অভিযানে কী কী পাওয়া গেছে তা নিয়ে কিছু বলেনি র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে সাহেদকে। পলাতক অবস্থায় বেশভূষা পরিবর্তন করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে তার চুল সাদা থাকলেও কালো করেন এবং গোঁফ কেটে ফেলেন। এরপর বোরকা পরে পালানোর চোষ্টা করেছিলেন। তার কাছ একটি একটি বিদেশি পিস্তলও উদ্দার করেছে র‍্যাব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা