অপরাধ

ত্রাণের জন্য ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাণের কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুন) দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। তিনি মামলার বরাত দিয়ে জানান, গত সোমবার (১৫ জুন) রাতে উপজেলার রসূলপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরেই ত্রাণের কার্ড দেওয়ার কথা বলে ওই নারীকে আশ্বস্ত করেন স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান। গত ১৫ জুন রাতে ভুক্তভোগীকে ত্রাণের কার্ড নিয়ে যাওয়ার জন্য মজিবুর ওই নারীকে বাড়িতে ডেকে নিয়ে আসে। পরে ফাঁকা বাড়িতে ওই নারীকে ধর্ষণ করে তাড়িয়ে দেয়। ঘটনার ২ দিন পর বুধবার থানায় এসে মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, নির্যাতনের শিকার ওই নারী দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামিকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা