অপরাধ

দেশত্যাগে নিষেধাজ্ঞা ইউনাইটেড হাসপাতালের ৪ শীর্ষ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পাঁচ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই প্রতিষ্ঠানের শীর্ষ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত চার জন হলেন, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদুর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান ও চিফ ক্লিনিক্যাল গভর্ন্যান্স ডা. আবু সাঈদ এমএম রহমান।

উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুন এবং এতে পুড়ে পাঁচ জন রোগী নিহতের ঘটনা তদন্ত করে প্রতিবেদন ইতোমধ্যে ডিএমপি হেডকোয়ার্টার্স ও পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। গত ১৪ জুন আদালতেও প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করা হয়-

১। অগ্নিকাণ্ডের কী কারণ ছিল?

২।অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা?

৩। চিকিৎসাধীন ব্যক্তিদের উদ্ধারে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছিল?

৪। আগুন প্রতিরোধে কী ব্যবস্থা নিয়েছিলেন তা উল্লেখ ছিল প্রতিবেদনে।

ঘটনার ২০ দিন পরও কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান, মামলার তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ঠিক। কিন্তু মামলার আসামিদের দেশত্যাগ করতে দেওয়া হচ্ছে না। এখন মামলার তদন্ত হবে। এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ৩ জুন আগুনে মারা যাওয়া ভেরন অ্যান্থনি পলের মেয়ের জামাই রোনাল্ড নিকি গোমেজ বাদী হয়ে গুলশান থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা দায়ের করেন। এতে ইউনাইটেড হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ও দায়িত্বে থাকা ব্যক্তিদের আাসামি করা হয়।

উল্লেখ্য, গত ২৭ মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে পুড়ে পাঁচ রোগীর মারা যান। তারা হলেন, মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা