অপরাধ

নিজ বাসায় আইনজীবীকে গলা কেটে হত্যা

রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীর তাজহাট ধর্মদাস বারো আউলিয়া এলাকায় জ্যেষ্ঠ আইনজীবী আসাদুল হককে তার বাসায় গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ঘটনার পরপরই এলাকাবাসী রতন নামে এক তরুণকে আটক করেছে।

শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আইনজীবী আসাদুল হক জুমার নামাজ পড়ার জন্য ওজু করছিলেন। এ সময় বাড়ির দেয়াল টপকে রতনের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে প্রথমে ছোরা দিয়ে তার পেটে আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে গলা কেটে হত্যা করা হয়। এরপরই আশেপাশের লোকজন রক্তাক্ত ছোরাসহ রতনকে আটক করে। তবে বাকিরা পালিয়ে গেছে।

খবর পেয়ে পুলিশ এসে আইনজীবী আসাদুল হকের লাশ উদ্ধার করে। এলাকাবাসীর হাতে আটক রতনকে থানায় নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। রতনের বাবার নাম জাফর মিয়া। ‍তিনি পেশায় ড্রাইভার। তার বাড়ি একই এলাকায়।

ওসি জানান, নিহত আইনজীবীর স্ত্রী ও ছেলেমেয়েরা গ্রামের বাড়িতে যাওয়ায় তিনি একা বাসায় ছিলেন। খুনিরা এই সুযোগটাই নিয়েছে। রতনের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর মন্তব্য, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে নৃশংসভাবে একজন জ্যেষ্ঠ আইনজীবীকে হত্যা করা হলো তা উদ্ঘাটনের দাবি জানান তারা।

এদিকে আইনজীবী আসাদুল হককে গলা কেটে হত্যার খবর পেয়ে রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক অ্যাডভোকেটসহ অনেক আইনজীবী নিহতের বাসায় যান। তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রকাশ্য দিবালোকে একজন আইনজীবীর হত্যাকাণ্ডকে আমরা মেনে নিতে পারি না। তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন।’

আসাদুল হক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন জরুরি সভা করে বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা