অপরাধ

ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ

গত ২৭ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচজন নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছেন এক নিহতের স্বজন। নিহত ভেরন অ্যান্থনি পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।

বুধবার (৩ মে) রাতে হাসপাতালটির চেয়ারম্যানসহ ছয়জনের পদবী উল্লেখ করে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ডিউটি অফিসার তোফাজ্জল হোসেন। গুলশান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে সিইও, এমডি, চিকিৎসক ও নার্সসহ ৬ পদের নাম উল্লেখ করে পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

মামলার বাদী রোনাল্ড রিকি গোমেজ বলেন, দুবার করোনা টেস্ট নেগেটিভ আসার পরও তার স্বজনকে ইচ্ছাকৃতভাবে রাখা হয় আইসোলেশন ইউনিটে। চিকিৎসক ও প্রশাসকদের স্বেচ্ছাচারিতায় আরও কয়েকজন নন-কোভিড রোগীকে সেখানে রাখা হয়েছিল। অথচ তারা করোনা নেগেটিভ ছিলেন। তাই এই ঘটনায় ৫ জন নিহতের পেছনে পুরো দায় ইউনাইটেড হাসপাতালের।

ঘটনার পর কয়েকদিন পরিবারের সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে বলে জানান রোনাল্ড। রোনাল্ড রিকি গোমেজ জানান, মামলার এজাহারে অ্যান্থনি পলকে হাসপাতালে ভর্তির পর যা যা প্রত্যক্ষ করেছেন সব উল্লেখ করা হয়েছে। এছাড়া আইসোলেশন ইউনিটের এসিতে লাগা ছোট্ট আগুন দায়িত্বরতদের অবহেলায় কীভাবে বড় হয়ে ৫ জনের জীবন কেড়ে নিলো তার বর্ণনা করেছেন রোনাল্ড।

উল্লেখ্য গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে লাগা আগুনে নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)। ঘটনার দিন রাতের ৫ রোগী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা