অপরাধ

কল্যাণপুরে দুই গাড়ির সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কল্যাণপুরে দুটি প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (২৪ মে) রাত ১১টার দিকে দারুস সালামে খালেক পেট্রোল পাম্পের পূর্বপাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ জানান, “একটি নষ্ট প্রাইভেটকার এর চালক ও আরও কয়েকজন ঠেলে নিচ্ছিল। পেছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে সামনের নষ্ট প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে যারা ধাক্কা দিচ্ছিল তারা এবং ওই নষ্ট প্রাইভেটকারকার চালক গুরুতর আহত হন।"

তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ক'জন আহত হয়েছিলেন জানা না গেলেও তাদের খোঁজ নিচ্ছে পুলিশ।

যারা প্রাইভেটকারটি ধাক্কা দিচ্ছিলেন, তারা ফুটপাতে থাকা ভাসমান মানুষ বলে পুলিশের ধারণা।

নিহত কারও পরিচয়ই পাওয়া যায়নি। নিহত প্রাইভেটকার চালকের বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে। গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা