সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা
অপরাধ

বরিশালে ক্ষমতা দেখাচ্ছেন খুলনার পুলিশ কর্মকর্তা! 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ কাজে বাধা দেওয়ায় মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে খুলনায় কর্মরত পুলিশ কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে।

এমন অভিযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নগরীর ২২নং ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোড মাতৃছায়া সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে শামীম আহম্মেদ।

শামীম আহম্মেদ অভিযোগ করেন, খুলনা বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তা একই এলাকার বাসিন্দা কামাল হোসেন ২০১৪ সালে বরিশাল সিটি কপোরেশনের প্ল্যান ছাড়াই ভবন নির্মাণ কাজ শুরু করেন। এতে কামাল বিসিসির কোনো নিয়ম-নীতি অনুসরণ করেননি। এর মধ্যে তারা শামীম আহম্মেদের মা জাহানারা বেগমের ভবনঘেঁষে ভবন নির্মাণ ও তাদের কাজের মালামাল রেখে কাজ করেন। এতে প্রথম মৌখিকভাবে বাধা দেওয়া হলে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেন।

উপায় না পেয়ে শামীম আহম্মেদের মা জাহানারা বেগম বরিশাল সিটি কপোরেশনে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কামাল অনুমোদিত প্ল্যান দেখাতে না পারায় সিটি করপোরেশন আইন ২০১০ এর ১৫৭ (৪) ধারা (তৃতীয় তফসিল) অনুসারে তার কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে পুলিশ কর্মকর্তা বিসিসির প্ল্যান না নিয়েই ফের নির্মাণাধীন ভবনের ওপর ভবন নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে চলতি বছরে জাহানারা বেগম বরিশাল সিটি কপোরেশনে অভিযোগ দেন।

এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন তার ছেলে সামিউল ও সন্ত্রাসী মতিউর রহমানকে নিয়ে গত ১৪ সেপ্টেম্বর নগরীর চৌমাথা এলাকায় বসে শামীম আহম্মেদের পথরোধ করে তার ওপর হামলা চালান। এ সময় তারা শামীমকে মারধর করে তার সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যান। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার দিনই শামীম বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। কিন্তু ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল শামীমকে বিষয়টির মীমাংসার কথা বলেন। কিন্তু শামীম মীমাংসা না করে আইনের মাধ্যমে তাদের শাস্তির দাবি জানান। কিন্তু পুলিশ কর্মকর্তার বিষয় হওয়ায় থানা থেকে তাদের কোনো সহযোগিতা করা হচ্ছে না বলেও দাবি করেন শামীম আহম্মেদ।

তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুলতান আহম্মেদ থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বস্ত করেছেন।

থানায় ও সিটি কপোরেশনের অভিযোগ করা নিয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলে শামীম ও তার পরিবারের সদস্যরা বলছেন, পুলিশ কর্মকর্তা হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান নিয়েও আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘আমরা মীমাংসা চাই না। আইনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কামাল হোসেনের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রেজাউল বলেন, ‘মোটরসাইকেল চুরির একটি অভিযোগ আছে। আমি বাইরে আছি। থানায় না গিয়ে কিছুই বলতে পারবো না।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা