একরাতে দুই বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
অপরাধ

এক রাতে দুই বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভ্রমর গ্রামে একরাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ওই দুই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে গ্রামের নির্মল বিশ্বাস ও অরুণ চন্দ্র ভৌমিকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

অরুণ চন্দ্র ভৌমিকের মেয়ে শিউলী ভৌমিক বলেন, ‘রাত চারটার দিকে ৫/৬ জনের এক দল ডাকাত জানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করেন। জানালা ভাঙার শব্দ শুনে বাবা দরজা খুলে বাইরে বের হলে ডাকাতেরা তাকে গাছের সঙ্গে বেঁধে ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যদের জিন্মি করে চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুটে পালিয়ে যান।’

‘এর আগে একই গ্রামের নির্মল বিশ্বাসের বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৩৬ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুটে নেন ডাকাতেরা।’

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখের মোহাম্মদ যোবায়ের বলেন, এটি চুরির ঘটনা, ডাকাতি নয়। শিউলী ভৌমিক ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিউলী ভোমিকের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে তাকে গাছের সঙ্গে বেধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করেননি। একই চক্র নির্মল বিশ্বাসের পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।

এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা