সারাদেশ

স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল খুঁজছেন সিলেটের মেয়র আরিফ

সিলেট প্রতিনিধি:

করোনা মোকাবেলার জন্য সবকিছু মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল খুঁজছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।

৮ এপ্রিল বুধবার বিকেল থেকে তিনি হাসপাতাল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। একই সঙ্গে খোজা হচ্ছে আবাসিক হোটেলও।

কারণ, করোনা আক্রান্ত রোগীদের যেসব চিকিৎসক, নার্স ও কর্মচারীরা চিকিৎসা দেবেন তাদের রাখা হবে ওই হোটেলে।

এ বিষয়ে মেয়র জানান, এ নিয়ে তিনি বিএমএ’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক ডা. এহতেশামুল হক দুলালের সঙ্গেও কথা বলেছেন। বিএমএ সেক্রেটারীও তার এই প্রস্তাবে সাড়া দিয়েছেন বলে জানান মেয়র।

সিলেটে এখন পর্যন্ত মাত্র একজন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি হলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। রোববার করোনা শনাক্ত হওয়ার পর তিনি নিজ সম্মতিতে বাসাতেই ছিলেন। মঙ্গলবার রাতে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে সিলেটের কোরোনা আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউ ও অক্সিজেন সাপোর্ট পান। কিন্তু চিকিৎসার অপর্যাপ্ততার কারণে বুধবার বিকেলে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তাকে ঢাকার কুর্মিটুলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।

এরপর থেকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন চিকিৎসকদের কেউ কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ওই হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার সাপোর্ট নিয়ে প্রশ্ন তুলেন। খবরটি যায় মেয়র আরিফুল হক চৌধুরীর কানেও। এরপর তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেন বিএমএ’র সাধারণ সম্পাদকের সঙ্গেও। ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য একটি ভালো মানের হাসপাতাল দরকার। সরকারী যে হাসপাতাল আছে সেখানে পর্যাপ্ত সাপোর্ট নেই। কোনো বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল পেলে ভালো হতো বলে জানান তিনি। ওসমানী হাসপাতালে করোনা রোগী নিয়ে গেলে ভর্তি থাকা রোগীদের সমস্যা হবে কিংবা সংক্রমণ বাড়তে পারে। এ কারনে সব সাপোর্ট সম্পন্ন একটি হাসপাতাল প্রয়োজন। সেটিই আমরা খুজছি এবং এ নিয়ে আলোচনা করছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা