সারাদেশ

আলু ওঠার আগেই দুশ্চিন্তায় রংপুরের কৃষকরা

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরের অধিকাংশ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কয়েক বছরের লোকসান কাটিয়ে, গত মৌসুমে আলুর দাম, উৎপাদন খরচের চেয়ে ৮ থেকে ১০ গুণ বেশি লাভ হওয়ায় এবছর বেশি জমিতে আলু চাষ করেছেন রংপুরের কৃষকরা। আর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তবে ক্রমাগত দাম কমতে থাকায় আলু ওঠার আগেই দুশ্চিন্তায় আছেন কৃষকরা।

এদিকে কৃষি বিভাগ বলছে, আলুর রফতানি বাড়িয়ে কৃষকরা যাতে লাভবান হয়- তারা চেষ্টা করছেন।
কৃষকরা জানান, চলতি মৌসুমে উৎপাদন বেশি হওয়ায় আলুর সংরক্ষণ নিয়ে কোল্ডস্টোরে জায়গা পাবেন কিনা এনিয়ে শঙ্কায় আছেন তারা। অতিরিক্ত আলু সংরক্ষণ নিয়ে সংকটের আশঙ্কা করছেন তারা। এছাড়া পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি বাড়ায় বিপাকে রয়েছেন কৃষকরা।

হিমাগার মালিক সমিতি সূত্র জানায়, রংপুর জেলার ৪১টি হিমাগারের ধারণ ক্ষমতা সাড়ে ৪ লাখ মেট্রিক টনের বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, চলতি বছর শুধমাত্র রংপুর জেলায় ৫৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ১৫ লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদন হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার ও কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা